ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত  বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার নগরীর কালুশা সড়কে আল-কারিম ক্বিরাআতুল কুরআন হাফিজি মাদ্রাসা পরিদর্শন করলেন শিরীন দ্বিতীয় দিন চলছে শেরই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা

    বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদপত্র না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়।


    বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

    অভিযানে নগরীর প্যায়ারা রোড এলাকায়  দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৭ হাজার টাকা, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও সাউথ এ্যাপোলেকে জরিমানা করা হয়। 


    উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম গোপনে পর্যবেক্ষণ করছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হলে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ