ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • বরিশালে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

    ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার            

    ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার            
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগয়ি কমিশনার খলিল আহমেদ বলেন,  ব্র্যাকের পরিধি এখন অনেক বিস্তৃত। সরকারের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব না। সরকার ও ব্র্যাকের মতো বেসরকারি সহযোগীদের একসঙ্গে মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। স্থানীয় প্রশাসন ব্র্যাকের পাশে থাকবে। তিনি জেলেদের সুবিধার্থে একটি উন্নত মৎস প্রক্রিয়াজাতকরণ (কোল্ড স্টোরেজ) ব্যবস্থা চালু করার বিষয়টি বিবেচনার জন্য ব্র্যাককে অনুরোধ করেন।
     
    বুধবার (২০ মে) নগরীর স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে বরিশাল বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    অনুষ্ঠানে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

    এর আগে বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।  ব্র্যাকের মিল, রিস্ক  ম্যানেজমেন্ট, সেফগার্ডিং অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্স-এর পরিচালক আফম শহিদুর রহমান ব্র্যাকের আগামী পাঁচ বছরের পরিকল্পনা এবং সমন্বিত উন্নয়ন উদ্যোগের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে বলেন, ২০২৫ সালে বরিশাল বিভাগের প্রতি ৪ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, দুর্যোগ ও সঙ্কট মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (ওয়াশ), জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ নানাক্ষেত্রে এসব সহায়তা দেওয়া হয়েছে। 

    তিনি বলেন, আগামী ৫ বছরে ব্র্যাক সারা দেশে ১০ লাখ মানুষের কর্ম কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার পাশাপাশি নারী ও যুবসমাজকে কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেবে।

    তিনি আরও বলেন, ব্র্যাক মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। জবাবদিহি নিশ্চিত করতেই ব্র্যাক নিয়মিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী পাঁচ বছরে নারী ও যুবসমাজকে কেন্দ্র করে পাঁচ ধরনের কাজকে অগ্রাধিকার দেবে ব্র্যাক। সেগুলো হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা।

    বরিশাল বিভাগে ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, বরিশাল বিভাগের জনসংখ্যা ৮৯ লাখ। ২০২৫ সালে ব্র্যাংকের সেবার আওতায় এসেছেন ২৪ লাখ মানুষ। অর্থাৎ এই বিভাগের প্রতি ৪ জনের ১ জন ব্র্যাকের সেবা পেয়েছেন।

    বিভাগে কর্মরত ব্র্যাকের ৪ হাজার ৪৫০ জন কর্মী এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন, এদের মধ্যে প্রায় ৪৪ শতাংশই নারী। এই বিভাগে সামাজিক উন্নয়ন কর্মসূচির ২৫৩টি কার্যালয় এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ১৩টি কার্যালয়ের মাধ্যমে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে। 

    ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয় ২০২৫ সালে বরিশাল বিভাগে ১৯ হাজার ৮০৮টি অতি-দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ হাজার ৩৯৪টি পরিবার সফলভাবে অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। জলবায়ু সহনশীলতা বিষয়ে সহায়তা পেয়েছে ৬ হাজার ৩৫৫টি পরিবার। ব্র্যাকের পক্ষ থেকে আর্থিক সেবার আওতায় এসেছেন  বিভাগের ৯ লাখ ৪০ হাজার মানুষ। ক্ষুদ্রঋণ কার্যক্রমের ঋণগ্রহীতার মাঝে প্রায় ৯১ শতাংশই নারী।  বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সেবা এবং সচেতনতামূলক বার্তার আওতায় এসেছেন ৪ লাখ ৯২ হাজারেরও বেশি মানুষ। এই বিভাগেই ১ লাখ ৯০ হাজারের বেশি গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা দেওয়া হয়েছে এবং ৫১ হাজার ৯৮৩টি নিরাপদ প্রসব নিশ্চিতে সহায়তা করেছে ব্র্যাক। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার আওতায় এসেছেন ১ লাখ ৩৯ হাজার ৬০২ জন। একইভাবে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীলতা, নারী ও পুরুষের সমঅধিকারসহ নানা কর্মসূচির তথ্য জানানো হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ