ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু

     হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় বরিশালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌছেছে ৩৬ জনে। যার মধ্যে শেবাচিম হসাপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের।

    বুধবার (২০ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    মৃতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা মনিরুজ্জামনের সাড়ে চার মাস বয়সী ছেলে আলী আজগর ও পটুয়াখালী সদরের হাজীখালীর বাসিন্দা রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ।মঙ্গলবার (১৯ মে) তারা হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে।

    মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৫৫ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২০৪ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে অদ্যাবদি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৪১ জন রোগী।

    এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে চলছে হাম চিকিৎসা। একই সাথে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৬০৮৩ জন ভর্তি হয়েছিলেন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. ‍আবদুল মুনয়েম সাদ জানান, হাম উপসর্গে রোগীর চাপ সামলাতে নতুন করে আরও একটি হাম আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। রোগীর চাপ থাকায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তারপরও চিকিৎসায় কোনো ঘাটতি নেই।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ