ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত  বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার নগরীর কালুশা সড়কে আল-কারিম ক্বিরাআতুল কুরআন হাফিজি মাদ্রাসা পরিদর্শন করলেন শিরীন দ্বিতীয় দিন চলছে শেরই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

    পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে রিজবী আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

    নিহত রিজবী আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী সুমনের স্ত্রী এবং চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের মেয়ে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজবী আক্তার ভোলা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী  ছিলেন। প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে চরপাতা ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গীরের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়।

    স্থানীয়দের অভিযোগ, স্বামী বিদেশ থাকায়  শ্বাশুড়ি রিজবী আক্তারের কলেজে পড়াশোনা নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে শ্বাশুড়ির সঙ্গে  রিজবী  আক্তারের বিরোধ চলে আসছিল। পড়াশোনা বন্ধ করতে শ্বাশুড়ি  অব্যাহতভাবে রিজভী আক্তারের ওপর চাপ সৃষ্টি করে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিক অশান্তির কারণেই শেষপর্যন্ত  আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করছেন এলাকাবাসী। 

    দৌলতখান থানার (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কলেজে পড়া নিয়ে পারিবারিক বিরোধ ও মানসিক কষ্টের কারণে রিজবী আক্তার আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ