ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটবল জ্বরে কাঁপছে বরিশাল, বাজারে ব্রাজিলের জার্সির সংকট! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী দৌলতখানে আগুনে পুড়ল তিন ব্যবসাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা বরিশালে ফের বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে দেড় শতাধিক ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
  • দৌলতখানে আগুনে পুড়ল তিন ব্যবসাপ্রতিষ্ঠান

    দৌলতখানে আগুনে পুড়ল তিন ব্যবসাপ্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১২জুন) ভোরে দৌলতখান পৌরশহরের লাহাড়ীজঙ্গল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, চায়ের দোকানদার জাকির হোসেন, ফল ব্যবসায়ী আকবর আলী, মুদি ব্যবসায়ী মো. বাবুল। 

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হোসেন জানান,গভীর রাতে হঠাৎ জাকিরের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। 

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সমিতি থেকে ঋণ নিয়ে দোকানটি গড়ে তুলেছিলাম। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো, বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। 

    দৌলতখান ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান,  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা  জানা যায়নি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ