ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫

    পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে জেলেদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল ভুয়া স্লিপের মাধ্যমে উত্তোলনের চেষ্টাকালে পাঁচজনকে আটক করা হয়েছে।

    রোববার (২১ জুন) বিকেলে কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে চাল বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    আটক ব্যক্তিরা হলেন কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্কেল আলী চৌকিদার, মানিক ভূঁইয়া, জাহিদুল ইসলাম, শামীম ও বাবুল হোসেন। স্থানীয় সূত্র জানায়, তারা প্রকৃত জেলে হলেও ভুয়া স্লিপ নিয়ে চাল নিতে কেন্দ্রে উপস্থিত হন।

    আটক আক্কেল আলী চৌকিদার বলেন, রোকেয়া মেম্বার আমাদের ভুয়া স্লিপ দিয়ে কেন চাল আনতে পাঠালেন, কেন আমাদের সম্মান নিয়ে খেললেন? আমরা এর বিচার চাই।

    স্থানীয় বাসিন্দা বাদল শরীফ অভিযোগ করে বলেন, ইউপি সদস্য রোকেয়া বেগমের স্বামী মিজান শিকদার এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি তার স্ত্রীর নাম ও সিল ব্যবহার করে ভুয়া স্লিপ তৈরি করেছেন। এ ঘটনায় যাদের সামাজিকভাবে হেয় হতে হয়েছে তাদের জন্য বিচার দাবি করেন তিনি।

    অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোকেয়া বেগম বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনারা যে বিচার করবেন তা মেনে নেব। আমি কাউকে কোনো স্লিপ দেইনি। স্লিপ দিয়েছে আমার স্বামী। প্রয়োজন হলে তাকে ধরে নিয়ে যান।

    এদিকে রোকেয়া বেগমের স্বামী মিজান শিকদার ভুয়া স্লিপ তৈরির বিষয়ে নিজের দায় স্বীকার করে বলেন, ভাই, আমি অপরাধ করেছি। এখন আর কিছু করার নেই।

    কেশবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান গাজী বলেন, যারা জাল স্লিপের মাধ্যমে সরকারি চাল আত্মসাৎ করেছেন বা করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে ট্যাগ অফিসার এখনো আমাকে কিছু জানাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ