ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ

    বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ
    ছবি নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর সশস্ত্র হামলা, গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের দুই নেতা-নেত্রীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহিনী।

    নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল মহানগরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু সিকদার (৫১) ও বরিশাল সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য হোসনেয়ারা সুমি (৪৬)।

    গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন দিবাগত গভীর রাতে কোতয়ালী মডেল থানা ও বন্দর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বন্দর থানার টুমচর এলাকার নিজ বাসা থেকে বাচ্চু সিকদারকে এবং কোতয়ালী মডেল থানাধীন চাঁদমারী মাদ্রাসা গলি এলাকার নিজ বাসা থেকে নারী পুলিশের সহায়তায় হোসনেয়ারা সুমিকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়ে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গ্রেপ্তারকৃতরা তৎকালীন সরকারের পক্ষে অস্ত্র ও অর্থের জোগানদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে জড়িত ছিলেন। ২৪ এর (২৬ জুলাই) বিকেলে কোতয়ালী মডেল থানাধীন হাতেম আলী কলেজের পশ্চিম পাশে নবগ্রাম রোডের খ্রিষ্টান মিশনারী দাতব্য সংস্থার সামনের সড়কে ছাত্র-জনতার ওপর এই হামলা চালানো হয়।

    মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রামদা, চাপাতি, লোহার রড, পাইপগান, পিস্তল ও ককটেলসহ মারাত্মক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পরে। হামলায় অনেক ছাত্র-জনতা গুরুত্বর আহত হন। ঘটনার দিন মামলার বাদিকে হত্যার উদ্দেশ্যে শর্টগান ও পাইপগান দিয়ে এলোপাথাড়ি গুলি করা হলে বেশ কিছু রাবারের গুলি ও ছররা গুলি বাদির শরীরে বিদ্ধ হয়।

    এ সময় কতিপয় আসামি বাদীকে চেঁপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এছাড়াও ওই সময় আসামিরা পেট্রোল ঢেলে স্থানীয় দোকানপাটে অগ্নিসংযোগ করে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেন।  

    কোতয়ালী মডেল থানা পুলিশ আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    বিএমপি কমিশনার আশিক সাঈদ এবিষয়ে জানান, মামলার এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ