ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর সাংবাদিক রুহুল আমিনের পিতার‍ ‍ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক  ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে স্বর্ণের দাম আরও কমল, দাঁড়াল এক বছরের মধ্যে সর্বনিম্নে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
  • পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।

    স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

    স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এই জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে।

    স্টারমার বলেন, এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী পদে থাকব এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করব।

    একাধিক কেলেঙ্কারি এবং উচ্চ-পর্যায়ের নেতাদের পদত্যাগের কারণে তার ও লেবার পার্টির ওপর চাপ বাড়লেও তিনি কয়েক মাস ধরে এই পদ আঁকড়ে ধরে ছিলেন।

    স্টারমার তার পদত্যাগের ভাষণে বলেন, আমি আমার উত্তরসূরিকেও পূর্ণ ও দ্ব্যর্থহীন সমর্থন দেব, এটা জেনে যে তারা এমন একটি ব্রিটেনের উত্তরাধিকারী হবে, যা দুই বছর আগে আমার পাওয়া ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায্য।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ