বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা

বরিশাল নগরীর আমতলা মোড়ে নির্মিত স্মৃতিস্তম্ভে জুলাই শহীদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে সকাল দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের উদ্দেশে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এইচকেআর