ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 

বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত  নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন পুলিশের চার থানা ও গোয়েন্দা শাখা পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টার অভিযানে ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজাসহ ৭ জন,  গ্রেফতারি পরোয়ানায় ৮ জন,  মহানগর অধ্যাদেশে ১ জন এবং নিয়মিত মামলায় ৫সহ সর্বমোট ২১ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ