ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

    বুধবার দুপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিটের জন্য বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়ক ছেড়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন।

    শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক মূল্যায়ন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের একদফা দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বুধবার দুপুরের পর শিক্ষাবোর্ডের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয়পাশে শুরু হয় তীব্র যানজট।

    সড়ক অবরোধের কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে তারা অবরোধ ভেঙে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষাবোর্ড এলাকা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পরে। একপর্যায়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা একদফা দাবিতে অনড় থাকায় আন্দোলনস্থল ত্যাগ করছেন না তারা।

    শিক্ষার্থী আন্দোলন চললেও বরিশাল-ঢাকাসহ সব রুটের বাস চলাচল অব্যাহত আছে। এই রিপোর্ট লেখা পর্যস্ত (বিকাল ৪টা) শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ