ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা  বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে  ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ

    উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড ত্রিমুখী থেকে কাজিরা স্টীল ব্রিজ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ একমাত্র চলাচলের রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই  ঘটছে দুর্ঘটনা। 

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ত্রিমুখী মসজিদ থেকে বোহরকাঠী বাজার হয়ে কাজিরা স্টীল পর্যন্ত প্রায় ২২শত মিটার ভাঙাচোরা কয়েক যুগের ইটসলিং পুরোনো রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। যেন দেখার কেউ নেই। এই রাস্তার আওতায় রয়েছে স্কুল, মাদ্রাসা,বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ওই রাস্তা দিয়ে চলাচল করে বহু গ্রামের হাজার হাজার মানুষ। 

    স্থানীয়রা জানান, রাস্তাটি কয়েকযুগ ধরে বেহাল দশা অবস্থায় পরে আছে। যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ। কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, এককথায় আমরা অবহেলিত। এমনকি অসুস্থ রোগী এবং গর্ভবতীদের হাসপাতালে নিতে স্বজনের বেকায়দায় পরতে হয়। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনা। কোমলমতি শিক্ষার্থীরা পায়ে হেঁটে স্কুল, মাদ্রাসায় যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। 

    উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ