মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

বরিশাল নগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
শুক্রবার (৭ আগস্ট) তিনি বন্দর থানা, কাউনিয়া থানা, আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি ও কোতোয়ালি মডেল থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানা ও ফাঁড়ির সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, সহকারি পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মার্জিয়া রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও থানার অফিসার-ফোর্স।
এইচকেআর