ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬ বিসিসিতে মশক নিধনে বরাদ্দ বাড়লেও কমছে না মশার উপদ্রব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ‘ঘরবাড়ি’ যেন জেলহাজত! বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
  • বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২  

    বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী থেকে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    শনিবার রাত পৌনে ৯ টার দিকে রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃতরা হল বরগুনা জেলার আমতলী থানাধীন সোনাখালী হাওলাদার বাড়ির মো. জাফর হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার (২২) ও মো. মনির হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২২)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯ টর দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালান। এসময় আরিফ হাওলাদার ও আশিক হাওলাদারকে আটক করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ