হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল সিটি কর্পোরেশন পলাশপুর ৫নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. আ. রশিদকে সভাপতি, আল আমিন সাগর সহ- সভাপতি এবং এ কে এম সামসউদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
গত ১৬ আগস্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. খালেদ সফিউল্লাহ জাবেদ ও হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সামসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিটির সদস্য হিসেবে জসিম উদ্দিন, মাসুম বিল্লা, আসমা আক্তার, রিদয় হোসেন রানা, নিশি আক্তার, মোসা. ইতি, শাহনাজ পারভিনকে মনোনীত করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার নবগঠিত কমিটিকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নতুন কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় নতুন কমিটির সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাইনুল হক, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হানিফ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নবগঠিত কমিটির সভাপতি আ. রশিদ বলেন, দলমত নির্বিশেষে এই বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নয়নমূলক শিক্ষা ব্যবস্থা এবং চারপাশের শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করার অঙ্গীকারে কাজ করব।
এইচকেআর