ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও খাবারের মান খতিয়ে দেখার নির্দেশ দুই প্রতিমন্ত্রীর ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বরিশালে ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ 
  • বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন

    বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে স্বামী খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সেতু প্রকল্পের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এছাড়াও হত্যার আলামত নষ্টে সহায়তা করায় আবাসিক হোটেলের ম্যানেজারকেও পাঁচ বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এ রায় দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর মহসিন মন্টু।

    দণ্ডিতরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

    দণ্ডিতরা হলেন, স্বামী ও পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল গ্রামের মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে প্রকৌশলী জহিরুল ইসলাম এবং আবাসিক হোটেল আলীর সহকারী ম্যানেজার আব্দুল মালেক।

    মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. শাহআলম বলেন, ২০১০ সালে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সেতু প্রকল্পের কাজের তদারকির জন্য স্ত্রী নাজমা জহির শোভাকে নিয়ে আসেন জহিরুল ইসলাম। পরে স্ত্রীকে নিয়ে হোটেল আলীর পঞ্চম তলার একটি ভিআইপি কেবিনে থাকতেন।

    ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি হোটেল কক্ষ থেকে স্ত্রী শোভার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে শ্যালিকা নিলুফার আইরিন জুমু বাদী হয়ে মামলা করেন।

    ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানার এসআই আনোয়ার হোসেন দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৩ জনের সাক্ষ্য নিয়ে এ রায় ঘোষণা করেন।

    মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজান জানান, মামলার রায়ে বাদী পক্ষ খুশি হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ