ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও খাবারের মান খতিয়ে দেখার নির্দেশ দুই প্রতিমন্ত্রীর ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বরিশালে ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ  কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে বিএমপি কমিশনার  জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই
  • বরিশালে ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ 

    বরিশালে ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদরের বিএম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে ৩১টি নামজারি আবেদন ঝুলে থাকায় দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে অফিসটি পরিদর্শনে গিয়ে নোটিস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।

    শোকজ পাওয়া দুই কর্মকর্তা হলেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।

    পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি দেখতে পান, ৩১টি নামজারি আবেদন ৩০ দিনেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ১১টি হোল্ডিং আবেদনও এখনো নিষ্পত্তি হয়নি।

    কারণ দর্শানোর নোটিসে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে আবেদনগুলো নিষ্পত্তি না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কেন দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

    এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ভূমি সেবার সাথে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। তাই কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে রাখা যাবে না।

    তিনি বলেন, জনগণকে হয়রানি না করে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, হোল্ডিংসহ সব ধরনের ভূমিসেবা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা বা জনভোগান্তির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ