ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর

    জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর
    অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

    রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

    প্রসিকিউটর তানভীর হাসান জোহার তথ্যমতে, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান। এর দুই দিন পর, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালানো হয়।

    জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রসিকিউটর জোহা বলেন, ওই হামলার সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি করে হত্যা করেন।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

    ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

    জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেন গ্রেপ্তার আছেন। ওই মামলায় গত ২৩ জুলাই তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ