কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার সহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএমপি কমিশনার থানার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন এবং অফিসার-ফোর্স ও সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এইচকেআর