ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার

মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুবেল আহসানকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত রুবেল আহসানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঠবাড়িয়ায় ইয়াবাসহ রুবেল আহসান গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে তার বিরুদ্ধে ওই ঘটনায় আইনি প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের বিষয়টি পৃথকভাবে বিবেচ্য। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন