ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়াহিদ খানের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব 

    গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’-এর  প্রকাশনা উৎসব শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক-সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। 

    বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী,  তারিক হাসান রাসেল, অফিসার ইনচার্জ (ওসি) গৌরনদী, মো. মিজানুর রহমান মুকুল, সদস্য সচিব, বরিশাল উত্তর জেলা বিএনপি,  সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহবায়ক বিএনপি গৌরনদী উপজেলা, আলহাজ মো. আবুল হোসেন মিয়া, সাবেক আহবায়ক, বিএনপি গৌরনদী উপজেলা,  ড. হারিস মিজান, অধ্যক্ষ, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রী কলেজ, সভাপতি বাংলা সাহিত্য ও বাঙালী সংস্কৃতি সমাজ, গৌরনদী, জহীর সাজ্জাত হান্নান সদস্য সচিব উপজেলা বিএনপি,  মো. বদিউজ্জামান মিন্টু সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি, মো. জাকির হোসেন আহবায়ক পৌর বিএনপি,  শরীফ সফিকুর রহমান স্বপন সদস্য সচিব পৌর বিএনপি,  কামরুজ্জামান খোকন সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর বিএনপি,  খোন্দকার মনিরুজ্জামান মনির সাবেক সভাপতি গৌরনদী প্রেসক্লাব। 

    প্রকাশনা উৎসবে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

    বক্তারা বলেন, স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘গৌরনদী পরিক্রমা’ গৌরনদীর মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এ আশাবাদ ব্যক্ত করেন তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ