ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ

    কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০ সদস্যের এ কমিটিতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব করা হয়েছে।

    গতকাল বুধবার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আজ বৃহস্পতিবার আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ মাস আগে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্যসচিব করে গঠিত ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করছিল।

    শরীফ হাওলাদার বলেন, দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। জেলায় যারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, তাঁদের কমিটিতে রাখা হয়েছে। আমরা আশা করছি, এটি ইতিবাচক ফল বয়ে আনবে।

    এদিকে, আহ্বায়ক কমিটি ঘোষণার পরই নবগঠিত আহ্বায়ক কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রশিদ আহমেদ। ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

    গতকাল রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে রশিদ আহমেদ জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে বর্তমানে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ভোলা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    এ বিষয়ে এনসিপির নবগঠিত ভোলা জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর বলেন, রশিদ আহমেদ নবগঠিত কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক। এই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ