ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

     বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড় ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

    এই সমঝোতা স্মারকের ফলে ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে যৌথ গবেষণা, একাডেমিক গবেষণাপত্র প্রকাশ এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হবে। এ ছাড়া যৌথ উদ্যোগে সেমিনার, কর্মশালা ও অতিথি বক্তৃতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের ক্ষেত্র তৈরি হবে।

    চুক্তি অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনোনয়ন দেওয়া ও একাডেমিক তত্ত্বাবধানের বিষয়টি দেখভাল করবে। অন্যদিকে রেফকো ফার্মাসিউটিক্যালস শিক্ষার্থীদের শিল্প খাতের আধুনিক কারিগরি জ্ঞান ও ব্যবহারিক ইন্টার্নশিপের সুবিধা দেবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সরাসরি ওষুধ শিল্প খাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাবেন।


    এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। তবে উভয় পক্ষের সম্মতিতে ভবিষ্যতে এর মেয়াদ আরও বাড়ানো যাবে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির এবং রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ রেফকো ফার্মাসিউটিক্যালসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ