ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র 

    উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার মানবিক উদ্যোগে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র।  ৮২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র অয়ন মিত্র জন্মগতভাবে প্রতিবন্ধী। তার বাবা ওই গ্রামের হতদরিদ্র ঝন্টু মিত্র। অয়ন মিত্র এতোদিন পরিবারের কাঁধে বোঝা হয়েই চলছিল। বিদ্যালয়ে যাওয়া আসা খুব দুস্কর ছিলো।

    সম্প্রতি সোশাল মিডিয়া ফেসবুকে দেয়া হলে, বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার। তিনি এই প্রতিবন্ধীর কষ্ট লাঘবে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। 

    বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে  হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়। 

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন ঘরামী, সমাজ সেবক নজরুল ইসলাম খান, শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা। এদিকে হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবার  উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করেন। 

    এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্রর বাবা ঝন্টু মিত্র বলেন,আমাদের অসহায় অবস্থার কথা শুনে ইউএনও স্যার যেভাবে আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না। তার এই সহমর্মিতা আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে। এখন হুইল চেয়ারে বসে আমার নাবালক ছেলে নিজে নিজেই চলতে পারবে এবং বিদ্যালয়ে যেতে পারবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা  বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। বিশেষ করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহযোগিতায় উজিরপুর উপজেলা  প্রশাসন সবসময় আন্তরিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ