ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে
  • বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার 

    বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ৯০ কেজি গাঁজাসহ আঞ্চলিক মাদক চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য মো. রুহুল হাওলাদার (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

    গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর রসুলপুর বরফকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত মো. রুহুল হাওলাদার নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা।

    এ ঘটনায় আজ শনিবার দুপুর ১২ টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেন। 

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড় টার দিকে নগরীর রসুলপুর বরফকলের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপে বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বারে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ টি পলিথিনের পোটলায় বাধাঁ অবস্থায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

    অভিযানের সময় মো. সিরাজ মিয়া ও মো. পলাশ হাওলাদার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো জানায়, কুমিল্লা থেকে অভিনব কায়দায় এ গাঁজা বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ