বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করা ১৮টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
শুক্রবার (২ অক্টোবর) মালিকানা যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এসব মোবাইল ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকারের দিক-নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের তত্ত্বাবধানে সেপ্টেম্বর মাসজুড়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় জিডিকৃত তথ্য ও প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোট ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত মালিকদের সনাক্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে শুক্রবার উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকৃত মালিকেরা।
এইচকেআর