ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আধুনিক সাংবাদিকতার পথিকৃত মুনির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি   উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে'
  • বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
    পুলিশ হেফাজতে নেওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

    আজ বুধবার বিকেল ৫টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনারবাংলা এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

    পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে পুলিশ কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ