সাংবাদিক আমির খসরু আর নেই

সিনিয়র সাংবাদিক আমির খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভয়েস অব আমেরিকা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
সাংবাদিক আমির খসরুর মরদেহ লালমাটিয়া বি ব্লকে নিজ বাসায় নেওয়া হয়েছে। রোববার জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এইচকেআর