ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • তালেবান শাসনামলে শরিয়া আইনে চলবে আফগান ক্রিকেটও!

    তালেবান শাসনামলে শরিয়া আইনে চলবে আফগান ক্রিকেটও!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বলে আসছে তারা দেশের ক্রিকেট খেলায় কোনো হস্তক্ষেপ করবে না।

    সরকার গঠনের আগেই আভাস মিলছে তালেবানরা শরিয়াহ ভিত্তিতেই আফগান ক্রিকেট পরিচালনা করবে। 

    এর আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তাদের প্রথম শাসনামলে আফগান ক্রিকেটের উত্থান হয়। কট্টরপন্থি গোষ্ঠী তখন একাধিক খেলা বন্ধ করে দিলেও ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করেছে। 

    এবার তারা আরও উদার হওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের আগেই আভাস মিলছে আফগান ক্রিকেট চলবে তালেবানি নিয়মে!

    রোববার তালেবান প্রতিনিধিদের সঙ্গে প্রথম সভার পর আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান ফারহান ইউসুফজাইকে সরিয়ে তালেবানের আস্থাভাজন আজিজউল্লাহ ফাজলিকে দায়িত্ব দেয়া হয়।

    গত দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত ফাজলি এর আগেও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

    বিশেষজ্ঞদের ধারণা, এবার তাকে বোর্ডে ফেরানো হয়েছে তালেবানদের গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ