ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ

    মঠবাড়িয়ায় ১১ মামলার আসামী জামিন পেয়ে বেপরোয়া

    মঠবাড়িয়ায় ১১ মামলার আসামী জামিন পেয়ে বেপরোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারকে হত্যা চেষ্টাসহ ১১ মামলার আসামী শফিকুল জামিনে এসে ফের বেপরোয়া। তার অত্যাচার থেকে রেহাই পেতে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসি। 

    এসময় ব্যবসায়ি নাসির হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার তুষখালী গ্রামের আইয়ূব আলীর ছেলে শফিকুল এলাকা দরিদ্র মানুষকে ঘর, সৌর বিদ্যুৎ, পানির ট্যাঙ্ক দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। এছাড়া খাল খননের নামে বিভিন্ন জনের নিকট থেকে পুঁজি বাবদ লভ্যাংশ দেয়ার আশ্বাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। ওই টাকা ফেরৎ চাইতে গেলে অনেকে হামলার শিকার হয়েছেন। সম্প্রতি শফিকুল তুচ্ছ ঘটনায়  আব্দুর রহিম খলিফা নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে। 

    এ ঘটনায় আহত  রহিমের স্ত্রী তাসলিমা বেগম থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় শফিকুল ২০ দিন কারাবাসের পর জামিনে বেড়িয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেয়। এ ঘটনায় তাসলিমা বেগম শফিকুলের বিরুদ্ধে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। 

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হাবিবুর রহমান আকন, বশির আহম্মেদ, এসএম খাইরুল ইসলাম, তাসলিমা বেগম, মাসুম খলিফা, আব্দুর রহিম খলিফা প্রমূখ। 

    এব্যপারে অভিযুক্ত শফিকুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, বরং তারাই মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল শফিকুলের বিরুদ্ধে একাধিক মামলার সত্যতা স্বীকার করে বলেন, মামলাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ