ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • বরিশালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ ‍উদ্ধার

    বরিশালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর নবগ্রাম রোড ‍এলাকার হলি কেয়ার মাদকসক্ত নিরাময় কেন্দ্র থেকে চন্দন সরকার (২৫) নামে ‍এক যুবকের লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। 

    নিহত চন্দন সরকারে ‍আগৈলঝাড়া ‍উপজেলার বড় পাইকা ‍এলাকার চিত্ত রঞ্জন সরকারের ছেলে।

    ‍এ ঘটনায় শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় হলি কেয়ার মাদকসক্ত নিরাময় কেন্দ্রের ৪র্থ তলা্ থেকে পুলিশ ‍এসে লাশ ‍উদ্ধার করে। 

    নিহত চন্দন সরকারের মামা নিবাস মহোরি জানান,  গত ৭ ‍আগস্ট হলি কেয়ার মাদকশক্ত নিরাময় কেন্দ্রে ‍আমার ভাগ্নে চন্দন সরকারকে ভর্তি করাই। গতকাল ভোররাত ৪টার দিকে ‍আমাকে হলি কেয়ার থেকে ফোন করে জানানো হয় ‍আপনার ভাগ্নের ‍একটি দুর্ঘটনা ঘটে গেছে। ‍আপনার ভাগ্নে গলায় গামছা পেছিয়ে ‍আত্মহত্যা করেছে।‍

    তিনি ‍জানান, ভর্তির সময় ‍একটা বেল্ট পর্যন্ত রাখতে দেয়নি হলি কেয়ারের কর্মচারিরা।তাহলে কি করে ‍আমার ভাগ্নে ‍আত্মহত্যা করে। ‍আমি ‍এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

    এ বিষয়ে জানতে চাইলে হলি কেয়ারের ভলান্টিয়ার সরোয়ার জানায়, চন্দন বৃহস্পতিবার দিবাগত র‍াত ৪ টার দিকে বাথরুমের গ্রিলের সাথে গামছা বেধে ‍আত্মহত্যা করেছে। ‍এ ঘটনার পর তার পরিবার ও পুলিশকে জানানো হয়েছে। 

    চন্দন সহ সবাইকে মারধর করা হয় ‍এমন প্রশ্নের জবাবে সরোয়ার বলেন, এখানে সবাই ‍ই মাদকাসক্ত। তাদের নিয়ন্ত্রন করতে যেটুকু প্রয়োজন তার বাইরে কিছুই করা হতো না।    

    এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসী) নুরুল ‍ইসলাম জানান, লাশ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ‍আমরা দ্রুত ব্যবস্থা নিব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ