ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • যুবককে ‌পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

    যুবককে ‌পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা।

    শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্ত এলাকা সংলগ্ন পদ্মা সেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহত জুলহাস পেশায় অটোচালক। তিনি উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে।


    এদিকে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত।

    নিহতের স্বজনরা জানান, জুলহাস কীভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ জানেন না। তাকে আটকে খবর শুনে সেখানে গিয়ে দেখা যায় ১০-১২জন তার হাত-পা বেঁধে রড় দিয়ে পেটাচ্ছে। পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


    এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা সবাই সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী ও শ্রমিক।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ