ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • স্ত্রীর সাথে অভিমান: স্বামীর আত্মহত্যার চেষ্টা

    স্ত্রীর সাথে অভিমান: স্বামীর আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে মো. রাসেল প্যাদা (২০) এক যুবক  বিষপান এবং ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রাসেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায়।

    জানা গেছে, আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের শানু মিয়ার মেয়ে তানজিলার সাথে দক্ষিণ টেপুড়া গ্রামের কাতার প্রবাসী হারুন প্যাদার ছেলে রাসেল প্যাদার বিয়ে হয় ২০২০সালে ।  

    তানজিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তানজিলা অভিযোগ করেন স্বামী রাসেল প্যাদা বিদেশ যাওয়ার কথা বলে তার বাবা শানু মিয়ার কাছে এক লক্ষ টাকা যৌতুক দাবী করেন। তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করেন বাবা। এ নিয়ে বেশ কয়েকবার তানজিলাকে মারধর করেছে রাসেল। গত মঙ্গলবার তানজিলাকে রাসেল মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শুক্রবার তানজিলাকে টাকা নিয়ে বাড়িতে আসতে বলে রাসেল । কিন্তু সে বাড়ি যেতে অস্বীকার করেন। 

    এ নিয়ে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্বামী রাসেল আমতলী পৌর শহরের ফায়াস সার্ভিসের সামনে এসে স্ত্রীকে মোবাইল ফোনে বিষপানে আত্মহত্যার কথা জানিয়ে কীটনাশক পান করেন এবং ব্লেড দিয়ে ডান হাতের বিভিন্ন স্থান কেটে ফেলে। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। 

    আমতলী থানার অফিসার ইনচার্জ  মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ