ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • পিরোজপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসা সুপারকে অব্যাহতি

    পিরোজপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসা সুপারকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ঘুস গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসার এক সুপারকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

    গত সোমবার উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম চরণী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এমএ কালাম স্বাক্ষরিত এক চিঠিতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে সাময়িক অব্যহতি দেওয়া হয়। 

    অব্যাহতিপত্র সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস গ্রহণ, অর্থ আত্মসাৎ, শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্চাচারিতাসহ নানাবিধ অভিযোগ উঠে। পরে গত ১৯ আগস্ট ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত হয়।

    এ ব্যপারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এমএ কালাম বলেন, সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ