ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরগুনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কিশোর আটক 

     বরগুনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কিশোর আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালিন বাজার এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে ১০ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রাব্বি নামের এক কিশোরকে শুক্রবার সকালে আটক করেছে পুলিশ। 

    আটক রাব্বি একই ইউনিয়নের পাকুগাছিয়া গ্রামের আ: হক মিয়ার ছেলে। ওই কিশোরীর সাথে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুযোগে গভীর রাতে বাইরে ডেকে এনে ধর্ষণ করা হয় বলে কিশোরীর দাবি। ভুক্তভোগী কিশোরী জানায়, অভিযুক্ত রাব্বির সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

     বৃহস্পতিবার সে নানাবাড়িতে বেড়াতে আসে। তার বেড়াতে আসার খবর জানতে পেরে রাত ৩টার দিকে মুঠোফোনে কল করে বাইরে আসতে বলে রাব্বি। রাব্বির কথায় সরল বিশ্বাসে ঘরের বাইরে এসে কথা বলে ফিরে যাওয়ার সময় অভিযুক্ত রাব্বি তাকে জোড়পূর্বক দু’বার ধর্ষণ করে। প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী জানায়, তারা রাত ৩টার একটি মোটরসাইকেলে ওই কিশোরীর নানাবাড়ির সামনে থামলে স্কুলছাত্রীকে ধর্ষণের বিষয়টি দেখতে পায়। এ সময় অভিযুক্ত রাব্বিকে হাতনাতে আটক করে ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেন। সকালে পুলিশ এসে অভিযুক্ত রাব্বিকে আটক করে বরগুনা থানায় নিয়ে যায়। 

    এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিকুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে এসআই দিবাকরের নেতৃত্বে ঘটনাস্থল বৈকালিন বাজারে পাঠাই। ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ