ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিদেশফেরত ছেলেকে টাকার জন্য পিটিয়ে হত্যা, গ্রেফতার বাবা

    বিদেশফেরত ছেলেকে টাকার জন্য পিটিয়ে হত্যা, গ্রেফতার বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসফেরত ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাবা ইসহাক ঢালীকে (৫৫) গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।
     

    বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসহাক ঢালী উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের বাসিন্দা।


    উল্লেখ্য, প্রবাসে চাকরিরত অবস্থায় বাবার কাছে পাঠানো টাকার হিসাব নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঝগড়ার একপর্যায়ে বাবা ইসহাক ঢালী, মা হোসেনে আরা ও ছোটভাই আশরাফুল ঢালী লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীর মাথা, পা ও বুকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে অর্ধমৃত অবস্থায় বসতঘরে তালাবদ্ধ করে রাখে।

    শারফুল ঢালীর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করতে গেলে তার স্বজনরা ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ধাওয়া করে। ওই দিন বিকালে খবর পেয়ে পাগলা থানা পুলিশ শারফুল ঢালীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

    পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ঢালীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোটবোন শেফালী আক্তার বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
     
    পাগলা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলার প্রধান আসামি ইসহাক ঢালীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলে শারফুল ইসলামকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ