ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মই ছাড়া পার হওয়া যায় না ২৯ লাখ টাকার সেতু

    মই ছাড়া পার হওয়া যায় না ২৯ লাখ টাকার সেতু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্নয়নের ছোঁয়া শহর থেকে গ্রামে লাগছে। উন্নয়ন করে গ্রামাঞ্চলে আমূল পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু কিছু উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতীহাটে সংযোগ সড়ক ছাড়াই ২৯ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছে সেতুটি এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতু পারাপারে মই ব্যবহার করতে হচ্ছে।

    স্থানীয়রা জানান, সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ করে রাখা হয়েছে। বর্ষার মৌসুমে সেতু পানিতে ডুবে যায়। আর পানি কমলে সেতু পারাপারে দুপাশে মই ব্যবহার করতে হচ্ছে চারশতাধিক মানুষকে। সেতু পারাপারে দু’পাশে দুই হাজার টাকার মই লাগানো হয়েছে।


    সরেজমিনে দেখা যায়, মির্জাপুর ইউনিয়নের বৈরাতীহাটে নির্মিত সেতুর এক পাশে এইচ-আর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যপাশে কৃষি জমি। সড়ক না থাকলেও কৃষি জমির পাশ দিয়ে সরু আইল তৈরি করে স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন।

    সেতুটির যুক্ত ফলকে লেখা রয়েছে, ২০১৮-২০১৯ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় এই সেতুটি নির্মাণ করা হয়। এইচআর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হয়বতপুরগামী রাস্তায় হয়বতপুর খালের ওপর সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ লাখ ২৭ হাজার ৪০১ টাকা। এটির দৈর্ঘ্য ৩৬ মিটার।

    স্থানীয় বাসিন্দা শামছুল হক বলেন, দুই বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছে। বয়স্ক নারী-পুরুষ মই দিয়ে সেতু পারাপার হতে পারেন না। সেতু পারাপারে দুই দিকে মই আছে, মই ছাড়া সেতু পারাপার অচল।

    এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া গণমাধ্যমকে বলেন, সেতুর দু’পাশে সড়ক তৈরি করতে ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির খোঁজ করছে। আশা করি শিগগিরই সেতুর দু’পাশে রাস্তা নির্মাণ হবে।

    এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দূর করতে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর দু’পাশের সড়কে মাটি ভরাট করে দেয়া হবে। মাটি না পাওয়ার কারণে দু’পাশে সড়ক তৈরি করতে বিলম্ব হচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ