ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • লেখক-অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই

    লেখক-অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের রহস্য উপন্যাসের অন্যতম প্রধান লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর একটার দিকে তিনি রাজধানীর মাদারটেকের নন্দীপাড়ার বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

    শেখ আবদুল হাকিম মৃত্যুকালে ছেলে শেখ পুলক হাসান, দুই মেয়ে শেখ সাদিয়া হাকিম ও শেখ অপালা হাকিমসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণমুগ্ধ পাঠক রেখে গেছেন। তার স্ত্রী ফরিদা বেগম ছয় বছর আগে মারা গেছেন।


    শেখ আবদুল হাকিমের মেয়ে শেখ আপালা হাকিম গনমাধ্যমকে  বলেন, বাবা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা আর তাকে হাসপাতাল নেয়ারও সুযোগ পাইনি।

    ১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণকারী শেখ আবদুল হাকিম দেশভাগের পর চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন। সেবা প্রকাশনীর বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন হলেও এর ২৬০টি বই লিখেছেন শেখ আবদুল হাকিম। যদিও বইগুলোতে তার নাম দেওয়া হয়নি। ২০২০ সালের জুন মাসে কপিরাইট অফিসে মামলা দায়ের করে জয়লাভ করেন শেখ আবদুল হাকিম। তবে কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন রয়েছে।

    ‘মাসুদ রানা’ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চারসহ নানা স্বাদের বই লিখেছেন তিনি। অনেক বছর মাসিক ‘রহস্য পত্রিকা’র সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। তার প্রথম উপন্যাসের নাম ‘অপরিণত পাপ’। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘জুতোর ভেতর কার পা’, ‘আতঙ্ক,’ ‘সোমালি জলদস্যু’, ‘আইডিয়া’, ‘লব্ধ সৈকত’, ‘জ্যান্ত অতীত’, ‘তাহলে কে?’, ‘চন্দ্রাহত’, ‘সোনালি বুলেট’ প্রভৃতি। অনুবাদগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো- এরিক মারিয়া রেমার্কের ‘দ্য ব্ল্যাক অবিলিস্ক’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভিক্টর হুগোর ‘দ্য ম্যান হু লাফস’, জুলভার্নের ‘আশি দিনে বিশ্বভ্রমণ’, মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’, মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’, আলেকজান্ডার দ্যুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’ প্রভৃতি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ