ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • বরিশালে একদিনে আরও ৬ জনের মৃত্যু

    বরিশালে একদিনে আরও ৬ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১৩২ জন।

    আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন।

    রোববার (২৯ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে ২ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ১ জন ও বরগুনায় ১ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৮৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৫৮ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৪৮ জন নিয়ে ১৭ হাজার ৭৮৭ জন, পটুয়াখালীতে নতুন ২৩ জন নিয়ে ৬ হাজার ১০ জন, ভোলায় নতুন ৩৪ জনসহ ৬ হাজার ৪০৪ জন, পিরোজপুরে নতুন ৭ জনসহ ৫ হাজার ১৪৮ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ ৩ হাজার ৭১১ জন ও ঝালকাঠিতে নতুন ৭ জন নিয়ে ৪ হাজার ৫২৫ জন রয়েছেন।

    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৮ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৮ জনের মধ্যে ১৬ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১০৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৩ জন করোনা ওয়ার্ডে ও ৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১৭ দশমিক ৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ