ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব, রাখলেন যাদের

    সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব, রাখলেন যাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাজালেন সর্বকালের সেরা ওয়ানডে একাদশ। এই একাদশে রয়েছে বেশকিছু চমক, যাতে তিনি একাদশে নিজেকেও রেখেছেন।  

    শনিবার ভারতীয় এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে সাকিব এই একাদশ সাজান। একাদশের অধিনায়ক হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন তিনি। সাকিবের সেরা একাদশে ওপেনিংয়ে রাখা হয়েছে ভারতের শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলা ক্রিস গেইলকে তিনে জায়গা দিয়েছেন সাকিব।

    সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাট করবেন চারে। অলরাউন্ডার জ্যাক ক্যালিস ব্যাট করবেন পাঁচে। সাকিব ছয়ে রেখেছেন মাহেন্দ্র সিং ধোনিকে। সাতে নিজেকেই রেখেছেন তিনি।

    এ ছাড়া স্পিনার মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাকে একাদশে রেখেছেন সাকিব। 

    তিন বার বিশ্বকাপ জেতা রিকি পন্টিংয়ের জায়গা হয়নি সাকিবের একাদশে। বাদ পড়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসও।

    একনজরে সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ :

    শচীন টেন্ডুলকার, সাইদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ