ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই জুভেন্টাসের হার

    রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই জুভেন্টাসের হার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া প্রথম ম্যাচটি খেলতে নেমে ড্রও করতে পারেনি জুভেন্টাস। সিরি আ'র নবাগত দল এম্পোলির কাছে ০-১ গোলে হেরে গেছে তুরিনোর ওল্ড লেডিরা। প্রায় সমানে সমান লড়াই করেই ম্যাচটি জিতে নিয়েছে এম্পোলি।

    নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি।

    লিগে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এম্পোলি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়া লাজিওর অবস্থান শীর্ষে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ