ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বাড়িতে মাদক, ১২ ঘণ্টার জেরায় জবাব দিতে পারেননি আরমান কোহলি

    বাড়িতে মাদক, ১২ ঘণ্টার জেরায় জবাব দিতে পারেননি আরমান কোহলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্দেহের তালিকায় ছিলেন। তার জেরে টানা ১২ ঘণ্টা জেরা করা হয়। জেরায় মেলে একাধিক অসংগতি। আর তারপরই রবিবার সকালে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। 

    ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি তাকে গ্রেফতার করেছে। আজই তাকে আদালতে তোলা হবে। ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী আরমানের মুম্বাইয়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

    মুম্বাইয়ে মাদক পাচার চক্রের হদিশ পেতে কোমর বেঁধে লেগেছে এনসিবি। জোরকদমে চলছে তদন্ত। মাদক কাণ্ডে ধৃত বেশ কয়েকজনকে জেরা করে আরমান কোহলির যোগসাজশের কথা জানতে পারেন তদন্তকারীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার অভিনেতার আন্ধেরির বাড়িতে যান এনসিবি কর্মকর্তারা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে কোকেন বাজেয়াপ্ত করা হয়।
    এরপর তদন্তকারীরা অভিনেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একটানা ১২ ঘণ্টা ধরে জেরার পর আরমান কোহলিকে রবিবার সকালে গ্রেফতার করে এনসিবি। মুম্বাইয়ে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদককাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিনেতা। সূত্রের খবর, কীভাবে মাদক তার কাছে এরো, মাদককাণ্ডে তার যোগসাজশ সম্পর্কেই জানতে চাইবেন তদন্তকারীরা। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ