ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে বাসন্ডা নদী থেকে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার

    ঝালকাঠিতে বাসন্ডা নদী থেকে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি নিখোঁজের ২ দিন পর দুলাল খান (৬২) নামে এক সবজি বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার সকালে শহরের পালবাড়ি এলাকায় বাসন্ডা নদীতে তার মরদেহ উদ্ধার হয়। নিহত দুলাল খান সদর উপজেলার কালিআন্দার গ্রামের মৃত কালু খানের ছেলে।

    পুলিশ জানিয়েছে, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুদিন আগে নৌকায় করে সবজি নিয়ে বাড়ি থেকে রওনা করে দুলাল নিখোঁজ হন বলে তার পরিবার জানিয়েছে।

    এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ