ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ঘুষ গ্রহণ: এলজিইডির এক কর্মকর্তা চাকরিচ্যুত, ২ জন সাময়িক বরখাস্ত

    ঘুষ গ্রহণ: এলজিইডির এক কর্মকর্তা চাকরিচ্যুত, ২ জন সাময়িক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরীচ্যুত এবং দুজনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর।

    চাকরীচ্যুত হওয়া কর্মকর্তা হলেন বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ফোরম্যান মো. জিয়াউর রহমান। এছাড়া বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।

    চাকরীচ্যুত এবং বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তার ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদি নিয়ে শনিবার (২৮ আগষ্ট) বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জেরে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

    এ বিষয়ে এলজিইডি বরগুনা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশ হওয়ায় অভিযুক্ত ওই তিন কর্মকর্তার মধ্যে একজনকে চাকরীচ্যুত করা হয়েছে এবং দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    এছাড়া বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ