ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • মেহেন্দিগঞ্জে পারিবারিক কলহ: স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জখম

    মেহেন্দিগঞ্জে পারিবারিক কলহ: স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সালিশ বৈঠেক স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জখম করেছে স্বামী । রবিবার ( ২৯ আগস্ট) দুপুরে কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জফুরা বেগম (২০) ও মোনজেরা বেগম (৪৫)। 

    স্থানীয়রা গণমাধ্যমকে জানান, জয়নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা নাগর দেওয়ানের মেয়ে জফুরা বেগমের সাথে বিয়ে হয় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার বাদশা মিয়ার সাথে। বিয়ের পর থেকেই উভয় পক্ষের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। এরই জের ধরে রবিবার দুপুরে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সেকান্দর আবু জাফর এর বাড়িতে উভয় পক্ষকে নিয়ে সালিশ মিমাংসায় বসেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আবু জাফর। সালিশ মিমাংসার মধ্যে দুই পক্ষের ঝগড়া বিবাদ শুরু হলে বাদশা মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বাশুড়ি ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় আওয়ামী লীগ নেতা সেকান্দর আবু জাফর ঘাতক স্বামী বাদশা মিয়াকে আটক করে রহস্যজনক কারণে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    এবিষয়ে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সেকান্দর আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাদশা মিয়াকে আটকের পর বাদশা মিয়া সেকান্দর আবু জাফরের পরিহিত লুঙ্গি খুলে ফেলে দৌড়ে পালিয়ে যায়।


    এ ব্যাপারে  কাজীর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন ঘটনা শুনেছি । এখন পযর্ন্ত  আহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পলে ব্যবস্থা গ্রহন করা হবে । 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ