ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ভোলায় লকডাউন দেখতে ভিড়, সামাল দিতে প্রশাসনের নাভিশ্বাস

    ভোলায় লকডাউন দেখতে ভিড়, সামাল দিতে প্রশাসনের নাভিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভোলায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কেমন পালন হচ্ছে , তা দেখতে এক শ্রেণির উৎসুক জনতা শহর ও বাজার এলাকায় অহেতুক ভিড় জমাচ্ছেন। পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রিত চেক পোস্ট বসিয়েও থামানো যাচ্ছে না তাদের।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তিনি নিজে শহর এলাকা ঘুরে তাজ্জব বনে যান। তিনি বলেন, যেখানে জরুরি কারণে  ঘর থেকে বের হতে হলে অনুমতিপত্র নেওয়ার কথা , সেখানে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন লকডাউন হচ্ছে কিনা তা দেখতে। এদের জরিমানা করা হচ্ছে।


    পুলিশ সুপার জানান, করোনা পরিস্থিতি সামাল দিতে সবার সহযোগিতা প্রয়োজন। এটি পুলিশের একার কাজ নয়।

     
    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এক প্রেসনোটে জানান, পহেলা বৈশাখের দিনও ৬৫ জনকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার করা হয় আরও ৬০ জনকে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , লকডাউনে যদি সকলের সহযোগিতা না থাকে তাহলে করোনা মোকাবেলা কঠিন হয়ে দাঁড়াবে। লকডাউনের আওতামুক্ত  ১৮টি সেক্টরে কর্মরতদের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানান ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।  এছাড়া উৎসুক জনতাকে ঘরে থাকার অনুরোধ জানানো হয় জেলা প্রশাসন থেকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ