ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

তরুণীর অশ্লীল ছবি তুলে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

তরুণীর অশ্লীল ছবি তুলে চাঁদা দাবি, যুবক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের বন্দরে তরুণীর (২৩) অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন লিটন (৩৫) নামে এক যুবক। এ অভিযোগে তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।

রোববার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে লিটনকে আসামি করে বন্দর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর পুলিশ দুপুরে বন্দরের সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত লিটন সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার শফিকুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগী তরুণী জানান, বন্দরের এইচএম সেন রোডের  জামাইপাড়া এলাকায় তিনি ভাড়া থাকেন। গত শনিবার রাতে নিজ ঘরে জামা পরিবর্তনের সময় বন্দর সালেহনগর এলাকার ভাড়াটিয়া শফিকুল মিয়ার ছেলে লিটন তার ঘরে উঁকিঝুঁকি মেরে জামা পরিবর্তনের বেশ কিছু ছবি তোলে। এ সময় তিনি ভয় পেয়ে চিৎকার দিলে লিটন তার মুখ চেপে ধরে চুপ থাকতে বলে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, জামা পরিবর্তনের সময় তোলা নগ্ন ছবি ফেসবুকে ভাইরালের ভয় দেখিয়ে ওই তরুণীর কাছে এক লাখ টাকা দাবি করে লিটন। এ ব্যাপারে রোববার বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছলিমুল দুপুরে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন