ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘ভারতকে মোকাবিলা করতেই তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান’

    ‘ভারতকে মোকাবিলা করতেই তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতকে মোকাবিলা করতেই তালিবানের জন্ম দিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রাক্তন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ সাইকাল।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের ‘উদ্ধৃতি দিয়ে’ এই দাবি করেছেন আফগানিস্তানের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ সাইকাল।


    টুইটারে সাইকাল বলেন, ‘মুশারফ একটা সময় বলেছিলেন, ভারতকে বেকায়দায় ফেলতেই তালিবানের জন্ম দিয়েছে পাকিস্তান। এখন ইমরান খানের দল পিটিআই মনে করে দাসত্বের শিকল ভেঙেছে তালিবান। আবার অন্য দিকে শাহ মাহমুদ কুরেশি এবং ইউসুফ মইদ তালিবানের সঙ্গে গোটা বিশ্বের সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

    মাহমুদ সাইকাল আরও জানান, জাতিসংঘের নতুন একটি প্রতিবেদন অনুযায়ী- আইএস-কে, তালেবান এবং আল কায়েদার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লাভজনক সম্পর্ক থাকার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আইএস পাকিস্তানের মাধ্যমেই আফগানিস্তানে ঢুকেছে। তাদের বহু শীর্ষনেতা পাকিস্তানেই আছেন।

    সাবেক এই কূটনীতিক আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি জাতিসংঘ ও অস্ট্রেলিয়ায় আফগান দূত হিসেবেও দায়িত্ব পালন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ