ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩

    বরিশালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। সুস্থ হয়েছেন ৮৩২ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

    সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৩৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮২৬ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪৪ জন। মোট মারা গেছেন ২২০ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৬৩ জন।

    ভোলায় নতুন ৪৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৯৮ জন।

    পিরোজপুরে নতুন ৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৮৪ জন।

    বরগুনায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪২ জন।

    ঝালকাঠিতে নতুন দুই জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৭ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে চার জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ, ৪৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ২৭ জন পজিটিভ ও ১৫৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। উপসর্গ নিয়ে দুই জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন। এছাড়া অন্য কোনো হাসপাতালে কেউ মারা যাননি।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৬৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ