ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সন্তানের প্রাণ বাঁচাতে সিংহর সঙ্গে খালি হাতে লড়াই করলেন মা

    সন্তানের প্রাণ বাঁচাতে সিংহর সঙ্গে খালি হাতে লড়াই করলেন মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিংহর সঙ্গে একা লড়াই করলেন এক মা। সন্তানের প্রাণ বাঁচাতে খালি হাতেই সিংহর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। একপ্রকার যুদ্ধ চলে তাদের মধ্যে। কোনও মতে সিংহর মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে পালিয়ে যান ওই মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। 

    জানা যায়, ৩০ কেজি ওজনের ওই পাহাড়ি সিংহটি হঠাৎ পাহাড় থেকে নেমে লোকালয়ে চলে আসে। তখন একটি বাড়ির সামনে ৫ বছরের একটি শিশু একা একা খেলা করছিল। সেই সময় শিশুটিকে কামড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। চিৎকার শুনে ঘরে থেকে বেরিয়ে আসেন শিশুটির মা। এমন দৃশ্য দেখতে পেয়েই খালি হাতে কিল, ঘুষি মারতে থাকে সিংটিকে। তারপর সিংহর মুখ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। মাথায় এবং বুকে গুরুতর চোট পায় শিশুটি। আপাতত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। 

    স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি সম্পূর্ণ বর্ণনা করা হয়। ওই নারীর সকল বিবরণ শোনার পর ক্যালিফোর্নিয়ার বনবিভাগের তরফ থেকে এক কর্মীকে ওই এলাকায় পাঠানো হয়। সেখানে পৌঁছে ওই কর্মকর্তা দেখেন, পাহাড়ি সিংহটি তখনও ঘাঁটি গেড়ে বসে আছে। এবং আক্রমণাত্মক ভঙ্গিতে আবারও হামলা করার চেষ্টা করে। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে, পাহাড়ি সিংহটিকে গুলি করতে বাধ্য হন বনবিভাগের সেই কর্মী।
    সূত্র- টাইমস নাও নিউজ ডটকম, ডেইলি এডোভেন্ট ডটকম।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ